ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০, ১১ জুলাই ২০২২
কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
আসিফ সৈয়দ। ছবি: সংগৃহীত

কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দুর্ঘটনায় গাড়ির চালক তার চাচাতো ভাই নওশাদ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে অটোয়া হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আসিফ।

দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটির চালক ছিলেন আসিফের চাচাতো ভাই নওশাদ সৈয়দ। গুরুতর অবস্থায় তাকে অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি লেখাপড়া শেষ করে আসিফ সৈয়দ চাকরিতে যোগ দিয়েছিলেন। তার বাবার নাম আসলাম সৈয়দ। আসিফের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায়।

আসিফ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগ্নে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!