[ প্রবাস জীবন ]
অস্ট্রিয়ায় আইসিইউতে থাকা এক বাংলাদেশির মৃত্যু
এ কে এম শওকত আলী
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে থাকা এ কে এম শওকত আলী নামে এক বাংলাদেশি মারা গেছেন।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে আইসিউতে মারা যান তিনি।
এর আগে গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভিয়েনায় ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার হঠাৎ করে আবারও অবস্থার অবনতি হতে শুরু করে।
পরে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
যে কিশোরগঞ্জের সন্তান শওকত আলী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন। তিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!