ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

সৌদি আরবে ফিশিং ট্রলারডুবিতে সিলেটের ২ ভাইয়ের মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২২ আগস্ট ২০২০
সৌদি আরবে ফিশিং ট্রলারডুবিতে সিলেটের ২ ভাইয়ের মৃত্যু
সৌদি আরবে ফিশিং ট্রলারডুবি -ফাইল ফটো

সৌদি আরবের আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা যায় নিহতরা ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ এখনো পাওয়া যায়নি।

গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। 

তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

শনিবার সৌদি আরবের সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন অসিমের মরদেহ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!