ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারছেন না শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ৭ মার্চ ২০১৯
ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারছেন না শ্রাবন্তী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফাইল ছবি

এবারই প্রথম বাংলাদেশের একক সিনেমায় অভিনয় করেছেন কলকাতার মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘যদি একদিন’। তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন সিনেমাটি। এখানে গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। তাকে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমানের বিপরীতেও।

আগামীকাল শুক্রবার নারী দিবস উপলক্ষে সারাদেশে ‘যদি একদিন’ মুক্তি পাবে। সিনেমাটির প্রচারে এফডিসি থেকে শুরু করে সংবাদমাধ্যম, সব জায়গায় ছুটছেন তাহসান খান। তবে ভিসা জটিলতায় ছবিটির প্রচারণার জন্য বাংলাদেশে আসতে পারছেন না বলে অভিযোগ শ্রাবন্তীর।

বুধবার কলকাতায় নিজ বাসায় বাংলাদেশি এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেন তিনি জানান, বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের উপ-দূতাবাস থেকে ভিসা পাননি।

শ্রাবন্তী জানান, ঢাকায় যাওয়ার জন্য এই সময়টাতে ছবির কোনো কাজ রাখিনি। শুটিং করছি না। জানি না, বাংলাদেশ কেন ভিসা দিচ্ছে না! এবার ভিসা নিয়ে যা হচ্ছে, তা আমাকে অবাক করেছে। জানি না, শেষ পর্যন্ত ভিসা পাব কি না।

কলকাতার জনপ্রিয় এই নায়িকা তাহসানের সঙ্গে প্রথম কাজ করার প্রসঙ্গে জানালেন, তাহসানকে অসাধারণ লেগেছে। ভীষণ ভালো অভিনেতা আর তাহসান একজন ভালো মানুষ। তার ব্যবহার, কথাবার্তা সবই আমাকে মুগ্ধ করেছে। আমি বলব, তাহসান ওয়ান্ডারাফুল অ্যাক্টর।

তিনি বলেন, ‘যদি একদিন’ শুটিংয়ের পর আর বাংলাদেশে যাইনি। জুন মাসে শুটিং শেষ করেছি। এরপর কারও সঙ্গে দেখা হয়নি। পরিচালক রাজ কলকাতায় এসেছিল ডাবিং করতে। তখন ওর সঙ্গে কথা হয়েছে। এবার সিনেমা মুক্তির সময় যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!