ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভিন্নধর্মী প্রচারণায় তাহসান! (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ৬ মার্চ ২০১৯
ভিন্নধর্মী প্রচারণায় তাহসান! (ভিডিও)
‘যদি একবদিন’ সিনেমার প্রচারণায় তাহসান

তাহসান খান। গানের পাশাপাশি নাটকেও রয়েছে তার পদচারণা। তবে তাহসানের অভিনীত ছবি ‘যদি একদিন’। আর এর প্রচারণায় রীতিমতো কোমড়ে দড়ি বেঁধে নেমেছেন অভিনেতা স্বয়ং। আর তার সঙ্গে রয়েছেন ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ছবিটির প্রচারণার অংশ হিসেবে বেছে নেয়া হয়েছে বাংলা চলচ্চিত্রের মাইকিংয়ে ঐতিহ্যকে। কেননা গতকাল তাহসান রিক্সায় চেপে মাইকিং করছিলেন। আর সেখানে তিনি বলেছেন, আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র- যদি একদিন। যদি একদিন। যদি একদিন!

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, চারুকলার মোড় এলাকায় তাহসান এবং ছবির পরিচালক পাশাপাশি বসে রিক্সায় চেপে মাইকিং করছিলেন। আর নায়কের এমন উপস্থাপন দেখে রীতিমতো জড়ো হয়ে যায় সেখানকার উৎসুক জনতা। 

এদিকে, পুরো প্রক্রিয়াটি নিয়ে ছবির পরিচালক রাজ বলেন, আমরা চেয়েছি চলচ্চিত্রটিকে নিয়ে দর্শকের কাছে যেতে। এছাড়া প্রচারণার জন্য আমরা এমন অনেক কর্মসূচি হাতে রেখেছি।

এছাড়া, শুধু মাইকিং করেই প্রচারণায় ক্ষান্ত হননি ছবির নায়ক তাহসান খান। এর আগে নিজের হাতে পোস্টার লাগিয়ে ও অনলাইন জরিপের উত্তর দিয়েছেন তিনি। 

এদিকে, ‘যদি একদিন’ সিনেমায় তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী। এছাড়া আরো রয়েছেন রাইসা, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটি ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে।

‘যদি একদিন’ ছবির ট্রেলার-

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!