[ বিনোদন ]
প্রেমে পড়েছেন মিমি চক্রবর্তী!
মিমি চক্রবর্তী
সেলেবদের জীবনযাপনে আড়ি পাততে গেলে ইনস্টাগ্রামের জুড়ি মেলা ভার। কখনো ছবি, কখনো ভিডিও, বা কখনো ইনস্টা-স্টোরি, এসবের উপর নজর রাখলেই আন্দাজ করা যায় তাদের রোজকার সময়সূচি।
আর যে সব তারকারা সোশ্যাল মিডিয়ায় সব সময়ে সচল তারা কী করছেন, কোথায় যাচ্ছেন সবই থাকে নখদর্পনে। এদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
মিমি প্রায়ই ইনস্টাগ্রামে কখনো বেড়াতে যাওয়ার ছবি, আবার কখনো শ্যুট ফ্লোরের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি মিমি একটি ভিডিও পোস্ট করেছেন, যেটি নিয়ে টলিপাড়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে।
ভিডিওয়ে দেখা যাচ্ছে, মার্কিন তারকা জাস্টিন বিবারের ‘লেট মি লাভ ইউ’ জনপ্রিয় গানটি চালিয়ে মিমি নাচছেন। ভিডিওটির ক্যাপশনেও গানেরই একটি লাইন লিখেছেন, ডোন্ট গিভ আপ (হাল ছেড়ো না)।
এই ভিডিও দেখেই গুঞ্জন শুরু হয়েছে, কোন প্রসঙ্গে হাল না ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন মিমি। আর কার জন্যই বা প্রেমের গানে নাচছেন তিনি। তাহলে কি নতুন করে আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী?
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!