ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পত্রিকার ঈদ সংখ্যা পড়েই দিন কাটে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর

এম. রবিউল
প্রকাশিত: ১৬:০৪, ১৯ মার্চ ২০২৬
পত্রিকার ঈদ সংখ্যা পড়েই দিন কাটে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর
ফাইল ছবি

উৎসব এলেই বদলে যায় শহরের ছন্দ। ব্যস্ত নগরীর কোলাহল কিছুটা থেমে যায়, ফাঁকা হয়ে পড়ে রাস্তাঘাট, আর মানুষের মনে জেগে ওঠে এক ধরনের অন্যরকম প্রশান্তি। সেই পরিবর্তনের কেন্দ্রেই থাকে ঈদুল ফিতর—যে উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের জীবনযাপন, সম্পর্ক আর স্মৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। ঈদ মানেই পরিবার, আপনজন আর কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর উপলক্ষ।

শোবিজ অঙ্গনের তারকারাও এর বাইরে নন। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ঈদের দিনটি কাটে বিভিন্ন পত্রিকার ঈদ সংখ্যা পড়ে। তিনি বলেন, ‘গত পাঁচ সাত বছর ধরে ঈদের দিনটি এভাবেই কেটেছে। যত ঈদ সংখ্যা বের হয় সব কিনি এবং সারাদিন এটার গল্প, ওইটার প্রবন্ধ পড়েই কেটে যায়। তবে যেহেতু আমি একা থাকি মায়ের সঙ্গে একবার দেখা করতে যাই বাড়িতে।’

ঈদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আনন্দ পান এই নির্মাতা। তিনি বলেন, ‘আমার গাড়ির ড্রাইভার, বাসায় সিকিউরিটি, বাসার হেল্প হ্যান্ড, তারা ঈদটা সুন্দর করতে পারছে কিনা, ছুটি দেওয়া থেকে শুরু করে ঈদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর যোগান দিতে পারছি কিনা, এটা ভেবেই ঈদ কাটে।’

Advertisement

সময়ের সঙ্গে মানুষের জীবনযাপন বদলালেও ঈদের অনুভূতি পুরোপুরি বদলে যায় না। বরং স্মৃতি, অভ্যাস আর সম্পর্কের মধ্য দিয়ে প্রতি বছরই এই উৎসব নতুনভাবে ফিরে আসে। আর সেই ফিরে আসার মধ্যেই মানুষ খুঁজে পায় আনন্দ, নস্টালজিয়া আর একসঙ্গে থাকার অনাবিল স্বাদ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!