ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্বাধীনতা দিবসে ৪ তারকার যুদ্ধ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ৯ জানুয়ারি ২০২৫
স্বাধীনতা দিবসে ৪ তারকার যুদ্ধ
ছবিতে রজনীকান্ত, সানি দেওল, আমির খান ও হৃতিক রোশন

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সাধারণত বক্স অফিসের জন্য এই তারিখটি বেশ গুরুত্বপূর্ণ এবং লাভজনক সময়। প্রতি বছরেই এই দিনে দেখা যায় সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এই বছরও তার ব্যতিক্রম নয়। বড় বড় তারকারা হাজির হবেন একসঙ্গে বক্স অফিসের ময়দানে। চলবে আধিপত্য বিস্তারের যুদ্ধও। সেই তারকাদের তালিকায় রয়েছেন- রজনীকান্ত, সানি দেওল, আমির খান ও হৃতিক রোশন।

‌১৫ আগস্ট ‌‘ওয়ার ২’ ছবিটি মুক্তি দেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অদিত্যা চোপড়া। এই ছবিতে হৃত্বিক ফিরবেন আবারো যোদ্ধার ভূমিকায়। তারসঙ্গে ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার শোনা যাচ্ছে, আগস্টের ১৫ তারিখে তিনটি বড় ছবির মোকাবিলা করতে হবে ‌‌‘ওয়ার ২’-কে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে পিঙ্কভিলা জানায়, আমির খান তার প্রযোজিত ‌‘লাহোর : ১৯৪৭’ ছবির মুক্তি পরিকল্পনা করছেন। ছবিটিকে সাফল্যের মুখ দেখাতে বক্স অফিসে তিনিও যে প্রভাব ফেলবেন তা তো স্পষ্ট। রাজকুমার সান্তোশি পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ছবিতে আমির খান নিজেও একটি বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন।

Advertisement

সূত্রটি দাবি করছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার গল্পে নির্মিত হচ্ছে। তাই ১৫ আগস্টই মুক্তির উপযুক্ত সময়।

স্বাধীনতা দিবসে ‘কুলি’ নামক আরেকটি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ওয়ার ২’। এই ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আর এতে অভিনয় করছেন ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকা রজিনীকান্ত। এই সিনেমাতেও একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন আমির খান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!