ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা ঋতাভরীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৯ জানুয়ারি ২০২৫
ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা ঋতাভরীর!
ফাইল ছবি

প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন আগেই। গত বছরের দিওয়ালিতে প্রথমবার মনের মানুষকে প্রকাশ্যে এনেছিলেন। এরপর ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে জুটিতে ধরাও দিয়েছিলেন। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর নিজের শেয়ার করা সেই ছবি নজর কেড়েছিল সকলের।

মন দেওয়া নেওয়ার পর এবার নাকি শাহরুখ খানের ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বিনোদুনিয়ার অন্দরমহলে কান পাতলে একথা শোনা যাচ্ছে।

সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরেই হয়তো বিয়ে করবেন তারা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের নাকি পরিকল্পনা করেছেন। সম্ভবত থাইল্যান্ডেই বসবে বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হওয়ার কথা। ঘরোয়াভাবে বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে হবে বলেই খবর।

Advertisement

প্রসঙ্গত, সুমিত অরোরার সঙ্গে ‘জওয়ান’-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন খোদ বলিউড বাদশা। ‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য কেতাদুরস্ত ডায়লগ সাজিয়েছিলেন ঋতাভরী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!