অন্তরা সারোয়ার বলেন, তার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অথচ সে দেখতেও আসেনা। সে অসুস্থ বাচ্চার খবরত রাখেনা অথচ মডেল রিয়া বর্মনকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরে বেড়ায়। আমি সন্তান নিয়ে অসহায়ের মতো আছি। আমি যখন এগুলো নিয়ে ঝগড়া করি মিডিয়ার নির্মাতা অন্যন্যা আর্টিস্টদের জানাই, তখন সারোয়ার(প্রযোজক) তাদের বলে- আমি মানসিকভাবে অসুস্থ। এমনকি গত বছরের সেপ্টেম্বর মাসের ১৪, ১৫ তারিখ রিসোর্টে সেই মেয়েকে নিয়ে ছিল সে। আর আমি হাসপাতালে ভর্তি বাচ্চা নিয়ে।
বিষয়টি নিয়ে এই প্রযোজকের স্ত্রী মডেল রিয়া বর্মনের সঙ্গেও কথা বলেন। তাকে অনুরোধ করেন যাতে তার সংসার নষ্ট না করে। এতেও কর্ণপাত করেনি রিয়া বলে দাবি অন্তরা সারোয়ারের। তিনি বলেন, আমি অনুরোধ করলে তা কর্ণপাত না করে উলটো আমাকে হুমকি দেয় রিয়া। পরে আমি তাদের দুজনের(প্রযোজক সারোয়ার জাহান বাপ্পী ও রিয়া বর্মন) নামে মামলা করি। উলটো সেই মেয়ের কথা ধরে আমাকে তালাকের নোটিশ দেয় সারোয়ার। আমার ছোট বাচ্চার বয়ম ৫ মাস। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। ক্যান্সার আক্রান্ত বাচ্চার দেখাশোনা করব নাকি ছোট বাচ্চাকে সামলাবো! মানসিকভাবে খুব অসহায় হয়ে গেছি।
.png)