রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত ন্যান্সিকন্যা রোদেলা।
রোদেলা যখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন, তখনই তার গানে অভিষেক হয়। এরই মধ্যে সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন রোদেলা।
.png)
‘রাজকুমার’গানটি নিয়ে তিনি বলেন, বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান; তাই আনন্দ একটু বেশি। তবে শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তবে আমার আনন্দ পূর্ণতা পাবে।
মেয়ের গাওয়া গানটি নিয়ে ন্যান্সিও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘রোদেলা গানটি দারুণ গেয়েছে। আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি রোদেলাকে তার মতো করে গানটি শোনে, তাহলে ভালো লাগবে। আমার মেয়ে হিসেবে বলছি না, রোদেলা সত্যি ভালো গায়। আশা করছি, সে তার যোগ্যতায় এগিয়ে যাবে।’