ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিষিদ্ধ ঘোষিত সেই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৭ জানুয়ারি ২০২৫
নিষিদ্ধ ঘোষিত সেই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার
মেকআপ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়। তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা ‘মেকআপ’ ছবিটি আগামী শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে‘ইউ গ্রেড’ দেওয়া হয়েছে সিনেমাটিকে । এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই আগামী ১০ জানুয়ারি সিনেমা হলে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল।  এবার সিনেমা হলে চলবে ‘মেকআপ’।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!