সেইসঙ্গে এই সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক হবে তাদের। এর আগে জুনায়েদ ‘মহারাজ’ নামের ছবিতে অভিনয় করলেও গেল বছর সেটি নেটফ্লিক্সে মুক্তি পায়। আর খুশি কাপুরের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’-ও মুক্তি পায় নেটফ্লিক্সে।
বলিউড সুপারস্টার আমির খান এরই মধ্যে ছেলের প্রথম সিনেমাটি দেখেছেন। খুব উপভোগ করেছেন তিনি। নিজের ছেলের নাম ধরে আলাদা কোনো প্রশংসা না করলেও ছবির নায়িকা নিয়ে মন্তব্য করেছেন। আমির খান খুশির অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করেছেন।
.png)
খুশি কাপুর সস্পর্কে আমির বলেন, ‘যখন পর্দায় খুশিকে দেখলাম মনে হলো আমি শ্রীদেবীকে দেখছি। তার মধ্যে সেই শক্তি ছিল। আমি সেটি স্পষ্টভাবে দেখতে পারলাম চমৎকার একজন অভিনেত্রীর আগমন হচ্ছে। আমি শ্রীদেবীর বিশাল ফ্যান হিসেবে খুশিকে দেখে আপ্লুত।’
‘লাভিয়াপা’ ছবির রাফ কাট দেখে প্রতিক্রিয়া জানিয়ে আমির বলেন, ‘আমি সিনেমাটি দেখেছি। এটা খুবই এন্টারটেইনিং। আমাদের জীবনে আজকাল যেভাবে মোবাইল ফোনের প্রভাব পড়েছে এবং এই কারণে আমাদের জীবনে যে মজাদার ঘটনা ঘটে তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সব অভিনেতা খুব ভালো কাজ করেছেন।
রোমান্স, কমেডিতে ভরপুর একটি উপভোগ্য গল্পের পাশাপাশি চমৎকার কিছু গানও আছে ‘লাভিয়াপা’ ছবিতে। প্রত্যাশা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। সব বয়সের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই সিনেমা। দর্শকদের মনে ধরবে জুনায়েদ ও খুশির কেমিস্ট্রিও। এরই মধ্যে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। সেটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অর্জন করেছে ১৫ মিলিয়ন ভিউ।