১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাতকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। গৌরী এক সাক্ষাতকারে জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন।
শাহরুখ ও গৌরীর তিন সন্তান। আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন।
.png)
শাহরুখ জানান, যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন। তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।
বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনো হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।