প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরো শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।
সবার শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়। দুপুর পৌনে ২টায় এফডিসি থেকে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু, অভিনয়শিল্পী খাইরুল আলম সবুজ, মিশা সওদাগরসহ প্রবীর মিত্রের পরিবারের সদস্যরা অংশ নেন।
.png)
রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র।
প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে- মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।