শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী।

.png)
তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।
গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এটি।
আজ সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে।