ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ফুরফুরে মেজাজে সামান্থা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ৬ জানুয়ারি ২০২৫
ফুরফুরে মেজাজে সামান্থা
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনয় ও সৌন্দর্যে বুঁদ হয়ে থাকে লাখো দর্শক। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী। তবে প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এই সুন্দরী। এবারো তার ব্যতিক্রম নয়।

সম্প্রতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের পর ভেঙে পড়তে দেখা যায় সামান্থাকে। এমনকি কাজ থেকে বেশকিছু দিন বিরতিও নিয়েছিলেন তিনি। তবে এখন সবকিছু ভুলে পজিটিভিটির মাধ্যমে নতুন বছর শুরু করতে চান সামান্থা। 

অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সামান্থা একটি বিদেশ সফরের ছবি শেয়ার করেছেন। তার পরনে ছিল বেনী টুপি এবং ওভারকোট। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, এই মনোভাবটি ২০২৫ সালের জন্য। চলো যাওয়া যাক।’

Advertisement

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

তিনি তার পোস্টে একটি গানের লিরিক্সও যোগ করেন, যা তার অনুভূতি এবং নতুন বছর ২০২৫-এর জন্য তার ঘোষণা সুন্দরভাবে বর্ণনা করে।

লিরিক্সটি ছিল, ‘আমাকে জানলে, আমাকে ভালোবাসা হবে। আমি নরকের মানুষ হে প্রভু, নম্র থাকা কঠিন, তবে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি।’ এখান থেকে স্পষ্ট হয় যে, অভিনেত্রী নতুন বছরটি অনেক পজিটিভিটির সঙ্গে শুরু করতে চেয়েছেন।

সামান্থাকে সবশেষ দেখা যায় ওয়েব সিরিজ সিটাডেল : হানি বানিতে। বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!