রোজা পেশায় একজন মেকওভার আর্টিস্ট। ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তার মেকআপে দ্যুতি ছড়িয়েছেন শোবিজের নায়িকারাও।
ফেসবুকে ‘রোজা ব্রাইডাল মেকওভার’ নামে একটি পেজ আছে রোজার। সেখানে নিজের কাজের ভিডিও প্রকাশ করেন তিনি। রয়েছে তানজিন তিশা ও মিমের দুটি ভিডিও। যেখানে দেখা গেছে, এ দুই লাস্যময়ীদের রূপসজ্জায় ব্যস্ত রোজা।
.png)
রোজার যাত্রা শুরু ২০১৭ সালে ছাত্রী থাকাকালীন বরিশাল থেকে। অল্পদিনেই দেশজুড়ে পরিচিতি লাভ করেন। তার ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। মেকওভারের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে তার।
রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। সামাজিক মাধ্যমে তার অনুসারী প্রায় এক মিলিয়ন।