ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গোপনে বিয়ের কারণ জানালেন অভিনেত্রী অহনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ২ জানুয়ারি ২০২৫
গোপনে বিয়ের কারণ জানালেন অভিনেত্রী অহনা
অহনা দত্ত ও দীপঙ্কর রায়

নতুন বছরের শুরুতেই ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের সুখবর দিলেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিজের গোপন বিয়ের কথা জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অহনা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এ তারকা দম্পতি।

বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় নয় সবাইকে জানানোর। এখন মানুষ অনেকটাই বুঝেছে আমাকে আর দীপঙ্করকে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি।

Advertisement

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সবাই। ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সবচেয়ে বেশি আনন্দে কেঁদেছিলেন।

শেষে অহনা দত্ত বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। হা একটু খুনশুটি আর ভালোবাসাটা বেড়ে গেছে- এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা আপনাদের দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!