ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যে কারণে গ্রেফতার হলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ১৩ ডিসেম্বর ২০২৪
যে কারণে গ্রেফতার হলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন
আল্লু অর্জুন

হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে ভারতের হায়দারাবাদ পুলিশ। 

হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর পদদলিত হয়ে ঐ নারীর মৃত্যু হয়।
 
এতে ঐ নারীর পরিবার থানায় মামলা করেন। সে মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে।
  
আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
 
ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ বছর বয়সী সে শিশু।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!