বিয়ের পরে নবদম্পতির কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ। খাওয়া-দাওয়ার পর্ব লেগেই থাকে। সোনাক্ষী-জাহিরও কি বিয়ের পর এমন আমান্ত্রণে সাড়া দিয়েছেন? প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, “হ্যাঁ এমন বহু আমন্ত্রণ এসেছে। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?”
এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহির মজা করে বলেন, “শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।”
.png)
সোনাক্ষী আরো বলেন, “বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।”
ফের জাহির মজা করে বলেন, “আমরা আমাদের পোষ্য সারমেয়র সঙ্গে একটা ছবি দিয়েছিলাম। সেটা দেখেও কয়েকজন বলতে লাগলেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা।” অভিনেত্রীর কথায়, “লোকজন পাগল হয়ে গেছে।”
বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়াভাবেই বিয়ে সেরেছিলেন দু’জন। পরে বিলাসবহুল রেস্তঁরায় আয়োজন করা হয় প্রীতিভোজের।