একই সঙ্গে পরীমনি নিজেও অনেকবার বলেছেন, কলকাতায় প্রথম সিনেমাটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। শেষমেশ জানা গেছে, নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। আগামী ১৭ জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি। এতে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।
গত শুক্রবার রাতে পরীমনি-সোহমের ছবি সম্বলিত ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকেই জানা যায়, নতুন বছর ২০২৫-এর শুরুতেই ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন এ সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি।
.png)
তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।
কলকাতার সিনেমা ফেলুবক্সীতে পরীমনি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
জানা গেছে, নতুন প্রজন্মের চরিত্র এ ফেলুবক্সী। যে চতুর ও নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।
পরীমনির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী ও আকর্ষণীয় চরিত্র। এ সিনেমায় মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।