ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিপাকে শ্রাবন্তী, চান সুখের সংসার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৮
বিপাকে শ্রাবন্তী, চান সুখের সংসার!

জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। কিছু দিন আগে তার একটি স্ট্যাটাস ছিল এমন, ‘সত্য মিথ্যা অনেক কথা আসবে, কিন্তু একজন মা আর একজন মানুষ হিসেবে আমার একটাই চাওয়া আমার আর আমার সন্তানদের সঙ্গে কোনো অন্যায় না হোক।

আমার বাচ্চারা ব্রোকেন ফ্যামিলিতে বড় না হোক, এর রেজাল্ট কখনোই ভালো হয় না। ভুল আমারও আছে, খোরশেদ আলমেরও আছে, তাই বলে ডিভোর্স করে আলম বাচ্চাদের সঙ্গে আর আমার সঙ্গে এমন অন্যায় করতে পারে না।’

এই স্ট্যাটাসটি পড়ে সকলেই অবগত হয়, ভাঙার পথে শ্রাবন্তীর সংসার। তবে এখন কী অবস্থায় আছে সেই সংসার?

এদিকে জানা গেলো, ৭ মে স্বামী মোহাম্মদ খোরশেদ আলম তালাকের নোটিশ পাঠায় শ্রাবন্তীকে। ২৫ জুলাই দুই পক্ষের উপস্থিতিতে ঢাকার পারিবারিক আদালতের দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ইশরাত জাহান পারিবারিক মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া সেই তালাকের নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন। 

কিন্তু এরপরেও তার স্বামী আলমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি বলে জানান শ্রাবন্তী। তার সাজানো সংসার টিকবে কিনা এই নিয়েও দারুণ অনিশ্চয়তায় ভুগছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তীর ভাষ্য, ঈদের সময় আমি মায়ের সঙ্গে বগুড়াতে ছিলাম। ঈদেও সে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আইনের প্রতি সে শ্রদ্ধাশীল না, সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালনে এগিয়ে আসেন না।

আমি সত্যি, এ নিয়ে খারাপ সময় পার করছি। আমি যতটুকু জানি, সে ডিভোর্স দেয়ার সিদ্ধান্তে অটল। অথচ তার দু’মেয়ে সারাক্ষণ বাবার জন্য কতটা পাগল সেটা সে উপলব্ধি করতে পারে না। একজন বাবা তার সন্তানের দিকে চেয়েও অনেক কিছু সেক্রিফাইস করতে পারে। 

আলম একজন শিক্ষক হয়েও কেন এটি বোঝে না? আমি চাই আবারো আমাদের সংসারটা সুখে সমৃদ্ধে ভরে উঠুক। 

প্রসঙ্গত, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তী বিয়ে করেন মোহাম্মদ খোরশেদ আলমকে। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তানও রয়েছে। বড় মেয়ে রাবিয়া আলম। ছোট মেয়ে আরিশা। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন। 

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!