কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার বলছে, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা।
এ বিষয়ে টিকটকার রাইসা জানান, তিনি ও রামিসা যমজ। গত বছর তার বিয়ে হয়ে গেছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রামিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে। সেখান রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরো জানানো হয়- দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন।
.png)
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রাইসাকে। যেসব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব করা হয়েছে, সেসবের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন রাইসা।
বিয়ে প্রসঙ্গে রাইসা বলেন, পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে।
গত বুধবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক স্থিরচিত্র দেখা যায়। শুরুতে প্রকাশ পায়, রাইসা নামে এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে একদিন না যেতেই দেখা দেয় আফ্রিদির বউ বিভ্রাট। রাইসা ও রামিসার বাবা মোহাম্মদ সোহেল আল-মাসুম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক।