ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রশংসিত শ্রাবন্তী, অপেক্ষায় তিনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৪ সেপ্টেম্বর ২০১৮
প্রশংসিত শ্রাবন্তী, অপেক্ষায় তিনি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি তিনি বাংলাদেশের একটি ছবি অভিনয় শেষ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে ‘যদি একদিন’ ছবিতে তাকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

এদিকে ছবিটি মুক্তির আগে ইউটিউবে প্রকাশিত হয় ‘যদি একদিন’র একটি গান। ‘আমি পারবো না তোমার হতে’ শিরোনামের গানটি প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছেন শ্রাবন্তী। 

গানটি প্রসঙ্গে নায়িকা বলেন, এর শুটিংয়ে অনেক স্মৃতি রয়েছে আমার। বেশ ভালো লেগেছিল কাজটি করার সময়। বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষও গানটি শুনছেন। সবাই খুব প্রশংসা করছেন।

তাছাড়া গানটি আমার নিজেরও খুব পছন্দ। পুরো ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছি। 

এদিকে ছবিটিও দেখতে কলকাতার ভক্তরা উন্মুখ হয়ে আছেন। আশা করি, দর্শকরা ছবির গান শুধু না এটিও বেশ পছন্দ করবেন। আমার কাছে মনে হয় গল্পই এ ছবির হিরো। ‘যদি একদিন’ ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে কণ্ঠশিল্পী তাহসান ও ঢাকা অ্যাটাকখ্যাত অভিনেতা তাসকিন রহমানকে। 

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ, মাসুম বাশার, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ। 

এ ছবিতে গান গেয়েছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্‌সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ। 

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!