ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ক্যান্সারের যন্ত্রণা ভুলে মালদ্বীপে হিনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২৩ অক্টোবর ২০২৪
ক্যান্সারের যন্ত্রণা ভুলে মালদ্বীপে হিনা 
ছবি: অভিনেত্রী হিনা খান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ক্যান্সার আক্রান্ত রোগী তিনি। তবু নিজেকে সাহস দিতে অন্য এক বার্তা দিলেন। বর্তমানে মালদ্বীপে রয়েছেন। অন্যরকম ভাবে ছুটি উপভোগের মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘সুখ অনেক ভাবে আসে। খুব প্রয়োজন রোদ ঝলমলে ছুটির দিনগুলো উদযাপন করা।’ মালদ্বীপে স্কুবা ডাইভিংও করেছেন হিনা। নীল আকাশের নিচে সাগরের ধারে বসে খাবার খেতেও দেখা গেছে।

এমন একটি মারণরোগের সঙ্গে লড়াই করা হিনা খানের সাহসিকতার প্রশংসা করছেন ভক্তরাও। ছবির কমেন্ট বক্সে হিনার প্রশংসা করে একজন লিখেছেন, ‘আপনি অনেক সাহসী একজন মেয়ে, আপনি এখন কেমন আছেন শরীর ঠিক আছে তো?’

Advertisement

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!