ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একমাস মুম্বাই থাকবেন শাকিব খান, সঙ্গী কলকাতার ইধিকা পাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ২৩ অক্টোবর ২০২৪
একমাস মুম্বাই থাকবেন শাকিব খান, সঙ্গী কলকাতার ইধিকা পাল
ফাইল ছবি

একের পর এক ছবির কাজ রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরই তার ছবি তুফান সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্স অফিসে। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন ছবি ‘দরদ’ মুক্তির। এর মধ্যেই শুরু করে দিলেন পরবর্তী ছবি ‘বরবাদ’-এর শুটিং। সেই কারণে মঙ্গলবারই মুম্বাইয়ে উড়াল দিলেন এই অভিনেতা।

আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে শাকিব খানের অংশের শুটিং। ছবিটির শুটিংর জন্য আগামী এক মাস মুম্বাইতেই থাকতে হবে এই অভিনেতাকে। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের বিপরীতে সুযোগ পেয়েছেন তিনি।

২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম ‘প্রিয়তমা’। বক্স অফিসে ভাল ব্যবসা করে এই ছবি। তার পর থেকে টলিউডের ছবিতেও ব্যস্তত বেড়েছে তার। ‘প্রিয়তমা’ পর অবশ্য ঢাকার নায়ক শরিফুল রাজের বিপরীতে কবি নামের আরো একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার দ্বিতীয়বার হচ্ছেন শাকিবের নায়িকা।

Advertisement

বরবাদ ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’

আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!