ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা। পরবর্তীতে যা ক্যানসারের আকার নেয়।
অতুল পারচুরেকে কপিল শর্মা শোয়ে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে দেখা গেছে।
.png)
টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন এ কমেডিয়ান তারকা। তাকে দেখা গিয়েছে একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনেও। তার করা ‘ব্যান্ড-এইড’-এর বিজ্ঞাপন ভীষণ বিখ্যাত।
‘যম হ্যায় হাম’, ‘বাড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে তাকে।
তার অভিনীত চরিত্রগুলোয় সবসময় বাস্তবতার ছোঁয়া থাকতো। ফলে অল্পতেই চরিত্রে মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন। ‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ ও ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অতুল পারচুচেকে।