ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘ফার্মগেট’-এ মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ৬ অক্টোবর ২০২৪
‘ফার্মগেট’-এ মাহি
ফাইল ফটো

এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ইয়াসমিন কলি। পর্দায় তাকে সবাই চেনে সামিরা খান মাহি হিসেবে। চরিত্রকে জীবন্ত করে তার তুলতে জুড়ি নেই। মাহির সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে দর্শক বন্দি হন মুহূর্তেই।

দিন দিন যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছেন স্টাইলিশ এ অভিনেত্রী।

ছোট পর্দা ও ওটিটির কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে মাহির। এরই ধারাবাহিকতায় ‘ফার্মগেট’ নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা শাহেদ। সোমবার ফার্মগেট ও আশপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণ শুরু হবে।

Advertisement

সামিরা খান মাহি বলেন, ফার্মগেটের গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করা হবে। এখানে আমি অভিনয় করেছি সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র মিলে এটি ভালো কাজ হবে- এ আশা করাই যায়।

‘ফার্মগেট’ ছাড়াও সম্প্রতি মাহি অভিনয় করেছেন রাকায়েত রাব্বির পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হবে।

এছাড়া গৌতম কৌরির পরিচালনায় একটি ঈদ ধারাবাহিকে কাজের কথা রয়েছে এ অভিনেত্রীর। যদিও এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব মাহি। সম্প্রতি সুজনের নির্দেশনায় একটি ফার্নিচার কোম্পানির মডেল হয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!