সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে একটা পোস্ট শেয়ার করেন।
আশা শর্মাকে বেশিরভাগ সিরিয়াল ও সিনেমায় দাদি এবং মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল প্রভাস এবং কৃতি স্যাননের ‘আদিপুরুষ’ ছবিতে। পৌরাণিক ছবি শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন আশা শর্মা।
.png)
৪০ বছর টেলিভিশন দুনিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘পেয়ার তো হোনা হি থা’ এবং ‘হাম তুম হারে হ্যায় সনা ‘সহ বহু ছবিতেও অভিনয় করেছেন আশা।