ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্যা: ফেনীতে বোনের খোঁজে ব্যাকুল কণ্ঠশিল্পী পুতুল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:২০, ২৪ আগস্ট ২০২৪
বন্যা: ফেনীতে বোনের খোঁজে ব্যাকুল কণ্ঠশিল্পী পুতুল
ছবি: সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনীসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলা। কয়েকদিন ধরেই পানিবন্দি এসব জেলার মানুষ। নেই বিদ্যুৎ, পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্কও। পরিবার-পরিজন কোথায় আছে, কেমন আছে, সেই খোঁজটুকুও নিতে পারছেন না অনেকে। তেমনি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল।

এই কণ্ঠশিল্পী শুক্রবার ফেসবুক পোস্টে জানান বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা তার ভাই ও বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই। পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল।

জানা গেছে, এরই মধ্যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এই শিল্পী। শুক্রবার রাতেই তিনি জানিয়েছেন, আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। তিন তলায় পানি না ওঠায় নিরাপদে আছে তারা। বোনের পরিবারের খোঁজ চলছে। কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম। কোন মসজিদ তা জানি না। সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না।

Advertisement

শনিবার বিকেলে পুতুল আবারও জানান, ফেনীতে আমার বোনের পরিবারের আপডেট জানতে চেয়ে অনেকে ফোন করছেন, মেসেজ করছেন। জ্বি না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে যেহেতু ফেনীতে পানি কমতে শুরু করেছে তাই আশ্রয়কেন্দ্র থেকে ওরা যদি বাড়ি ফিরতে পারে নিশ্চয়ই একটা খোঁজ আমরা পাবো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!