ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সন্তান-বিচ্ছেদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ১২ আগস্ট ২০২৪
সন্তান-বিচ্ছেদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সামান্থা
ফাইল ফটো

২০২১ সালে দীর্ঘ চার বছরের সংসারের ইতি টানেন সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য। গত বৃহস্পতিবার শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন নাগা। এরপরই আলোচনায় চাঞ্চল্যকর একটি তথ্য- বিচ্ছেদের কয়েক মাস আগেই নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা।

২০২১ সালে আগস্ট মাসের মধ্যেই নাকি পরিবার পরিকল্পনা করছিলেন সামান্থা কিন্তু তার দুই মাসের মাথায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন সামান্থা-নাগা।

সেই সময় প্রযোজক নীলিমা গুণা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সামান্থা নাকি নাগার সন্তানের মা হওয়ার পরিকল্পনা করেছিলেন। সামান্থাকে ‘শকুন্তলম’ ছবির প্রস্তাব দিতে গিয়েছিলেন নীলিমা ও তার বাবা। সেই সময়ে একটি শর্ত দিয়েছিলেন অভিনেত্রী।

সামান্থা বলেছিলেন, একটি শর্তেই তিনি অভিনয় করতে পারেন এই ছবিতে। শুটিং শেষ হতে হবে ২০২১-এর জুলাই বা আগস্টের মধ্যে। কারণ তার পরে তিনি মা হওয়ার পরিকল্পনা করছিলেন। পরিবারকেই নাকি অগ্রাধিকার দিয়েছিলেন অভিনেত্রী।

নীলিমা সংবাদমাধ্যমে বলেছিলেন, সামান্থা ‘শকুন্তলম’-এর গল্প খুব পছন্দ করেছিলেন। গল্পটি নিয়ে খুব উত্তেজিত ছিলেন। কিন্তু শর্ত দিয়েছিলেন, শুটিং শেষ হতে হবে ২০২১-এর জুলাই অথবা আগস্টের মধ্যে। সামান্থা মা হওয়ার পরিকল্পনা করেছিলেন।

সেই স্বপ্ন পূরণ হয়নি সামান্থার। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তিনি। গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল, শোভিতার সঙ্গে সম্পর্কে নাগা। কিন্তু সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা কেউই। অবশেষে গত বৃহস্পতিবার শোভিতাকে বিয়ে করেন নাগা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!