ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রহস্য ঘেরা গল্প ‘একটি খোলা জানালা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০, ২৫ জুলাই ২০২৪
রহস্য ঘেরা গল্প ‘একটি খোলা জানালা’
ছবি: সংগৃহীত

কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে? এমন রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘একটি খোলা জানালা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিকি জাহেদ পরিচালিত এ চলচ্চিত্র ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে গত ১৮ জুলাই মুক্তির কথা থাকলেও সেটি হয়ে উঠেনি। ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রে দুই সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া।

চলচ্চিত্রটি নিয়ে ফারিণ জানান, এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাকে। তিনি বলেছিলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।’

Advertisement

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। ইতিমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন ‘রেডরাম’, ‘তিথিডোর’, ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকির ‘তিথিডোর’ ও ‘হাজত’ আলোচিত হয়েছে। এর আগে গত সোমবার তিনি বলেন, ‘এটিও একটি নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ারের শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম। অনেক দিন পর আবারো বানালাম।’

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!