এই ছবির মাধ্যমে পরিচালনার জগতে প্রবেশ করেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই প্রথম ছবি ‘কিক’ দর্শক ভীষণভাবে পছন্দও করেছিল। এবার শোনা যাচ্ছে ‘কিক ২’-এ নির্মাতারা ডেভিল অর্থাৎ দেবী লাল সিংয়ের গল্প শোনাতে চায়।
তবে সাজিদ ইতোমধ্যেই এই ছবিটি সম্পর্কে জানিয়েছেন, ছবিটি কাগজে-কলমে রয়েছে এবং ছবির কাজও চলছে। বর্তমানে সালমান খান রাশমিকা মান্দানার সঙ্গে তার ‘সিকান্দর’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। শোনা যাচ্ছে এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে। যেটিতে সালমানকে একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে।
.png)
এ পরিচালক পিঙ্কভিলাকে বলেছেন, ‘আমি কিক ছবির মাধ্যমে একজন পরিচালক হিসেবে নিজেকে তুলে ধরেছি। এটাই আমার প্রিয় জায়গা। যে মুহূর্তে আমি কিক সম্পর্কে কথা বলি, আমি ইন্ডাস্ট্রি থেকে খবর পাই যে ডিজিটাল দুনিয়ায় নানা প্রশ্ন ঘুরছে। কখন কিক ২ মুক্তি পাবে সেটাই দেখার। এবার আমি সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কিকের আরো একটি এক্সটেনশন আসবে।’
তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ লিখিত কিন্তু সময়ের প্রয়োজন। মুক্তির জন্য আমাদের একটি বড় স্কেল এবং আরো ভালো সময় প্রয়োজন। কিক তৈরি করার জন্য আমাদের ফ্যাশনে সিনেমার ব্যবহার ফিরিয়ে আনা দরকার। একবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে, আমি কিক ২ নিয়ে আসতে প্রস্তুত থাকব।’
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ ছবির কথা বলতে গেলে, সালমান খান ছাড়াও এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রণদীপ হুডাকেও অন্যরকম ভূমিকায় দেখা গেছে। সালমানের বিপরীতে জ্যাকলিন ফার্নান্দেজকেও মানুষ ভীষণ পছন্দ করেছে।