ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘বিচ প্লিজ’ ফেস্টিভ্যালে গাঁজা খেয়ে গ্রেফতার উইজ খলিফা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ১৫ জুলাই ২০২৪
‘বিচ প্লিজ’ ফেস্টিভ্যালে গাঁজা খেয়ে গ্রেফতার উইজ খলিফা
উইজ খলিফা। ছবি: সংগৃহীত

গাঁজা সেবনের দায়ে গ্রেফতারর হয়েছেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার উইজ খলিফা। রোমানিয়ায় একটি কনসার্টে গান গাইতে এলে তাকে গাঁজা গ্রেফতার করে দেশটির পুলিশ। গত ১৩ জুলাই  ‘বিচ প্লিজ’ ফেস্টিভ্যালে পারফর্ম করতে রোমানিয়া শহরে এসেছিলেন তিনি। 

পারফরম্যান্সের সময় তাকে গাঁজা সেবন করতে দেখা গেছে। এরপরই সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে খলিফাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে একদল পুলিশ৷ 

আইন প্রয়োগকারী সংস্থা এই ঘটনায় একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে। ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কস্টিনেস্টি গ্রামে সংগীত পরিবেশনের সময় অভিযুক্ত ব্যক্তির কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা ছিল এবং তিনি হাতে তৈরি সিগারেটের আকারে (মঞ্চে অবস্থানকালে) আরো গাঁজা সেবন করেছেন।’

Advertisement

রোমানিয়াতে গাঁজা ব্যবহার করা বেআইনি। তবুও এই গায়ককে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!