ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কোপার ফাইনালে গাইবেন শাকিরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ১১ জুলাই ২০২৪
কোপার ফাইনালে গাইবেন শাকিরা
ফাইল ছবি

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন পপতারকা শাকিরা। শাকিরার পারফর্মের বিষয়টি লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে গত ৯ জুলাই নিশ্চিত করা হয়েছে। এই প্রথম কোপার মঞ্চে গাইবেন শাকিরা।

প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে গান গাইবেন তিনি।

গ্যালারি ভরা দর্শক ছাড়াও পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ থাকবে টিভি পর্দায় ফাইনাল দেখার জন্য। এদিন শাকিরা তার পারফরম্যান্স দিয়ে মাত করবেন দর্শকদের। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর। ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন। তার অ্যালবামটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!