ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাতে হুমকি, দিনে মামলা করলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ১০ জুলাই ২০২৪
রাতে হুমকি, দিনে মামলা করলেন ওমর সানী
ফাইল ছবি

নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ের চেয়ে এখন তিনি ব্যবসা নিয়েই ব্যস্ত। গত মধ্যরাতে তার দেওয়া একটি পোস্ট ঘিরে তৈরি হয় রহস্য। সেখানে তিনি লেখেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…।’ আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে তিনি ঠিকই মামলা করেছেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন ওমর সানী নিজেই। তবে কার বিরুদ্ধে তিনি মামলা করেছেন তা বলেননি।

ওমর সানী বলেন, একজনকে সামান্য কিছু টাকা ধার দিয়েছিলাম। টাকাটা ফেরত দেওয়ার মত তার যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু দিচ্ছে না। উল্টো হুমকির সুরে কথা বলছে। এ জন্য মামলা করে দিয়ে এসেছি।

Advertisement

কার বিরুদ্ধে মামলা করেছেন, পরিচয় জানতে চাইলে বিস্তারিত না জানিয়ে এ নায়ক বলেন, আমাদের সার্কেলেরই একজন। ছোট ভাইয়ের মতো। তবে তিনি সিনেমা ইন্ডাস্ট্রির কেই না।

এর আগে ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন ব্যবসায় লগ্নি করে ২ কোটি ২৬ লাখ টাকা লোকসান দিয়েছেন। এজন্য তিনি দায়ী করেছিলেন নিশাত বিন জিয়া নামে এক ব্যক্তিকে। গেল বছর শেষের দিকে আইনি পদক্ষেপও নিয়েছিলেন।

সেই মামলা সম্পর্কে জানতে চাইলে সানী বলেন, এটা সময়ের ব্যাপার। আদালত যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। এই মামলার জন্য মাঝেমাঝে আমাদের আদালতে আসা-যাওয়া করতে হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!