ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বুবলী নয় শাকিবের প্রেমিকা শ্রাবন্তী!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ১৪ আগস্ট ২০১৮
বুবলী নয় শাকিবের প্রেমিকা শ্রাবন্তী!

ঢালিউড ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। গেলো কয়েক বছর ধরে দেশের পর্দা কাঁপাচ্ছেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে আলোচনায় এসেছেন বেশ কয়েক বছর ধরে।

এদিকে, জনপ্রিয়তার পাশাপাশি প্রেমের কাহিনীর যেন শেষ নেই তার। কিছুদিন অপু বিশ্বাস, কিছুদিন বুবলী এরপর এখন শোনা যাচ্ছে শ্রাবন্তীর কথা। তবে চূড়ান্তভাবে প্রেমে কোন স্থিতিশীলতা নেই এই নায়কের?

এবার তার প্রেমের গুঞ্জন উঠেছে, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে। অনেকদিন ধরে ‘সিঙ্গেল মাদার’ হয়ে একাকীত্ব জীবন যাপন করছেন এই নায়িকা। যার ফলে বেশ জোরালো হয়েছে শাকিব-শ্রাবন্তীর প্রেম।

শুধু বাংলাদেশই নয় বরং কলকাতার সংবাদ মাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে তাদের এই প্রেমের খবর। ঘটনা হলো, কিছুদিন আগে শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করছেন শ্রাবন্তী। সে সময় লন্ডনে ছবিটির শ্যুটিং চলাকালীনই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তারো একটি কারণ আছে, সিনেমায় একটি দৃশ্যের শ্যুটিংয়ের জন্য রোম্যান্টিক পোজ দিচ্ছিলেন শাকিব-শ্রাবন্তী। 

এই দৃশ্যটি শেষ না হওয়া পর্যন্ত জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। সে সময় শুট শেষ হয়ে গেলেও নাকি তারা ধরে দাঁড়িয়ে থাকেন একে অপরকে। এরপর সেই ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের রসায়ন।

তবে বাংলাদেশের গণমাধ্যমে এই নায়কের প্রেম নিয়ে আরেক নায়িকার কথা বেশ শোনা যায়, তিনি হলেন সংবাদ পাঠিকা থেকে উঠে আসা বুবলী। এর আগে অভিনব পদ্ধতিতে প্রেমে পড়েন শাকিব। নায়িকা অপুর সঙ্গে ছিল তার সে প্রেম। এক পর্যায়ে এসে তাকে বিয়েও করেন তিনি। 

এদিকে, ‘শিকারী’ ছবির মাধ্যমে শাকিব-শ্রাবন্তী জুটির পরিচয় শুরু। তারই ধারাবাহিকতায় গেলো ঈদে কলকাতায় মুক্তি পায় তাদের ‘ভাইজান এলো রে’। এরপর ছবিটি কলকাতায় মুক্তি পায় পরে বিনিময় চুক্তির আওতায় এটি বাংলাদেশে এসে তুমুল ব্যবসা করেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!