ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মোশাররফ করিমের ‌‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ২ জুলাই ২০২৪
মোশাররফ করিমের ‌‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’
ছবি: ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ নাটকের একটি দৃশ্য

মোশাররফ করিমকে নিয়ে তৈরি হয়েছে টিভি ধারাবাহিক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। সাগর জাহানের রচনায় বিশেষ এই ধারাবাহিক নির্মাণ করেছেন যৌথভাবে রতন হাসান ও এ আর আকাশ।

মোশাররফ করিম ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুই প্রমুখ।

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতাদ্বয়ের বক্তব্য এমন, এটা আপনার দেখা যে কোনও গ্রামের মতোই, কিন্তু মানুষগুলো একটু অচেনা। এই যেমন মকলেস। মকলেসের এক সময় পুকুর ভরা মাছ ছিলো, গোয়াল ভরা গরু ছিলো, একটা খামার ছিলো, খামার ভরা মুরগি ছিলো, পকেট ভরা টাকা ছিলো, একটা প্রেমিকা ছিলো, এনজিও থেকে নেয়া মোটা অংকের লোনও ছিলো। গত বছর ভাইরাস আক্রমণে সব মুরগী মারা যাওয়ার কারণে এখন খামার নেই, মুরগী নেই, টাকা নেই, প্রেমিকাও যায় যায়, শুধুমাত্র বীর বিক্রমে টিকে আছে লোনটা! সেই লোনের কিস্তি শোধ করার জন্য মকলেস গ্রামবাসীর বিভিন্ন পণ্য হোম ডেলিভারির উদ্যোগ নেয়। চলতে থাকে ধারাবাহিকের মজার অথবা টিকে থাকার গল্প।

Advertisement

৫ জুলাই থেকে আরটিভি পর্দায় প্রচার শুরু হচ্ছে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’-এর। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, প্রতি শুক্র, শনি ও রবিবার এটি প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!