ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হঠাৎ যে কারণে বরিশালে পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯, ২৮ জুন ২০২৪
হঠাৎ যে কারণে বরিশালে পরীমনি
ফাইল ছবি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন ও সাকলায়েন ইস্যুতে আবারো আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এর মধ্যেই হঠাৎ করে তিনি উড়াল দিয়েছেন বরিশালে। কিন্তু কেন? প্রশ্নের উত্তর জানতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে এই চিত্রনায়িকার সঙ্গে।

তিনি বলেন, নানু বাড়ি এসেছি। নানা ভাই মারা যাওয়ার আগে আমার নামে কিছু জমি লিখে দিয়ে গিয়েছিলেন। সেগুলোর দলিলপত্রবিষয়ক কাজে এসেছি।

এর আগে বুধবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পরী লেখেন, হ্যালো বরিশাল।

Advertisement

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে এই চিত্রনায়িকাকে সুপ্তি নামের একটি চরিত্রে দেখা যাবে। এছাড়া তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!