বুধবার ঐ নারী এসআইকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১৫ জুন বেঙ্গালুরুতে অপরাধের ঘটনায় জবানবন্দি রেকর্ডের জন্য কারাগার থেকে বাসভবনে নেয়া হয় অভিনেত্রী পবিত্রাকে। এ সময় পুলিশ কর্মীদের সঙ্গে বাসভবন থেকে ফেরার সময় লিপস্টিক ও মেকআপ করতে এবং হাসতে দেখা যায় তাকে।
.png)
পবিত্রার এ বিষয় প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও দর্শকরা রেনুকা হত্যায় কোনো অপরাধবোধ না দেখানো নিয়ে বিতর্ক শুরু করে। আর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার এই মেকআপের জন্য নারী এসআইকে একটি নোটিশ জারি করেছে ডিসিপি (পশ্চিম) কার্যালয় থেকে। নোটিশে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে অভিনেত্রী পবিত্রার মা ও মেয়ে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার সঙ্গে। এ সময় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।