ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ঈদের দিন এলো ‘দরদ’ সিনেমার টিজার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০১, ১৮ জুন ২০২৪
ঈদের দিন এলো ‘দরদ’ সিনেমার টিজার
ফাইল ছবি

ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ অন্যদিকে প্রকাশ্যে এলো তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর টিজার। ‘তুফান’ এর তাণ্ডবের মাঝে ‘দরদ’ দিয়ে ঢালিউডের শীর্ষ এ নায়ক যেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা।

এর আগে  নির্মাতা অনন্য মামুন ফেসবুকে লিখেছিলেন- ‘যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না।’ ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন এরই প্রমাণ মিলেছে।

নির্মাতা অনন্য মামুন গত দুদিন ধরে ‘দরদ’ এর ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি- ‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’। অবশেষে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার।

টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। আপাতত তৃপ্তির ঢেকুর তোলে অনন্য মামুন বলতেই পারেন, ‘আমি তাহলে জিতেই গেলাম’।

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

শাকিব-সোনাল ছাড়া আরো অভিনয় করেছেন- পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!