বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘সোনার বাংলা সার্কাস’ গানের দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩ থেকে ৯ জুন এ কনসার্ট চলবে। শ্রোতাদের প্রিয় গানগুলো এখানে উপস্থানের চেষ্টা করবো আমরা। আশা করছি আমাদের কনসার্টগুলো সবার কাছে উপভোগ্য হবে।
তবে দেশের কোনো কোনো স্থানে ‘সোনার বাংলা সার্কাস’ কনসার্টে অংশ নিচ্ছে তা জানতে চাইলে প্রবর রিপন বলেন, এ বিষয়টি নিয়ে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে প্রকাশ করতে পারছি না। তবে এইটুকু বলতে পারি কনসার্টগুলো সবার জন্য উন্মুক্ত নয়।
.png)
এদিকে এই মাসে তাদের দ্বিতীয় অ্যালবাম বাজারে আসছে। এ অ্যালবামে ১৬টি গান থাকবে বলে জানা গেছে।
২০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কীবোর্ড)।