ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে: রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৩ মে ২০২৪
রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে: রাজ
ছবি: অভিনেতা ও অভিনেত্রী শরিফুল রাজ-পরিমনি।

ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেতা ও অভিনেত্রী শরিফুল রাজ-পরিমনি। তাদের জুটি ভেঙে গেছে। পারিবারিক কলহের জেরে দুজনের বিবাহবিচ্ছেদও হয়ে গেছে। মাঝখানে রয়ে গেছে সেতুবন্ধ-একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। 

এতসবের মধ্যে হঠাৎ পরীর প্রসংশায় পঞ্চমুখ হলেন রাজ। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতা বললেন, অনেক মায়েদের পরীর থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। 

তিনি আরো বলেন, আমার ছেলে এখন অনেক ছোট। সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন। আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইব ও যেভাবে আছে আরো ভালো থাকুক, সুস্থ থাকুক।

Advertisement

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল।

এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে। এরপর ‘ন ডরাই’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান। বর্তমানে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরিফুল রাজ। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!