ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ১৪ মে ২০২৪
এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ
ছবি: অভিনেতা শরিফু রাজ ও স্বস্তিকা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রীর নাম। কিন্তু সে সময় তার বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। পরে জানিয়েছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। প্রায় আট মাস পর জানা গেল, স্বস্তিকার জন্য নায়ক পাওয়া গেছে। 

তিনি শরিফুল রাজ। হ্যাঁ, ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে রাজকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটির প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রেই জানা গেছে এখবর। তারা জানায়, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা। বিষয়টি নিয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আপাতত কিছু বলতে চান না।

এর আগে নির্মাতা হিমু আকরাম জানিয়েছিলেন, অনেকলেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে তার মনে হয়েছে,এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একজন মানুষের তিনটি লুক থাকতে হবে।ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাঁকে নেওয়া হবে।অবশেষে শরিফুল রাজকেই চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা।

Advertisement

নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু আকরাম। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমাটিতে স্বস্তিকা-রাজেরপাশাপাশি ইরেশ যাকের,মামুনুর রশীদ, আহমেদ রুবেল, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা। 

এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেন এফ আই মানিক।‘আলতাবানু জোছনা দেখেনি’ ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামেএকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!