কিছু দিন আগেই রণবীর ও দীপিকা সমাজমাধ্যমে জানান, তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। কিন্তু তার কিছুদিনের মধ্যেই রণবীর বিয়ের ছবিগুলি মুছে দেওয়ায় নানা রকম জল্পনা তৈরি হয়ে। দীপিকা-রণবীর জুটির ভক্তরাও কিছুটা স্তম্ভিত হয়েছেন।
৩ বছর আগে দীপিকাও নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছিলেন রণবীরের সঙ্গে বিয়ের সমস্ত ছবি। ২০২১-এর ১ জানুয়ারি দীপিকা বিয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলেন। বছরের শুরুতেই একটি অডিও ডায়রি শেয়ার করেছিলেন।
.png)
তিনি বলেছিলেন, ‘‘আমার ভাবনা ও অনুভূতি নিয়ে তৈরি এই রেকর্ড। আমি নিশ্চিত, সকলেই সহমত হবেন যে ২০২০ সকলের জন্যই ছিল অনিশ্চয়তায় ভরা। কিন্তু আমি কৃতজ্ঞ যে আমি এখনও রয়েছি। ২০২১-এ আমি নিজের ও সকলের সুস্বাস্থ্যের জন্যই প্রার্থনা করতে পারি।’’ সেই সময়েও দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল।
এর ১১ মাস পরে আবার সেই সরিয়ে দেওয়া বিয়ের ছবিগুলি নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে আনেন দীপিকা। যদিও রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, অভিনেতা আসলে ২০২২-২৩ এর আগের সমস্ত ছবি মুছে দিয়েছেন। ফলে বিয়ের ছবিও তাকে মুছতে হয়। তবে স্পষ্ট নয়, স্থায়ীভাবে সেই ছবিগুলি তিনি সরিয়ে দিয়েছেন কি না।
আগামী সেপ্টেম্বরেই দীপিকা-রণবীরের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। এই মুহূর্তে দীপিকা ‘সিংহাম ৩’ ছবির শুটিং করছেন। দিন কয়েক আগে শুটিং থেকে কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। তবে এ বার মেট গালা থেকে দূরে থেকেছেন অভিনেত্রী।