ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিইউজে’র নিন্দা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ২৪ এপ্রিল ২০২৪
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিইউজে’র নিন্দা
ছবি: প্রতীকী

শিল্পী সমিতির নব-নির্বাচিতদের নিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল চারটায় এফডিসিতে শপথ অনুষ্ঠান হয়। বিকেলের এই অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শুধু হাতাহাতিই নয়, চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। এতে বিভিন্ন গণমাধ্যমের ১০ জন সাংবাদিক আহত হয়েছে।

এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এই ঘটনায় সভাপতি সোহেন হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক  আকতার হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন তা অতান্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠ তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।

Advertisement

ছবি: ডিইউজে’র নিন্দামারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি যত দ্রুত সম্ভব এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মিশা সওদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, ‘মঙ্গলবার বিকেল পাঁচটায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। তখন অনাহূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। আমরা জানতে পেরেছি, এ ঘটনায় বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা এ ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!