ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভাই হত্যার বিচার চাইলেন অভিনেত্রী শাহনূর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ১ এপ্রিল ২০২৪
ভাই হত্যার বিচার চাইলেন অভিনেত্রী শাহনূর
ছবি: অভিনেত্রী শাহনূর

ঢালিউডর জনপ্রিয় অভিনেত্রী শাহনূর। ভাই হত্যার বিচার চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। তার দাবি আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তিনি সহযোগিতা পাচ্ছেন না।

শাহনূর পোস্টে লেখেন, আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি। আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরেই আছে। এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার।

ছবি: অভিনেত্রী শাহনূরের ফেসবুক পোস্ট।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালে শাহানূরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সেসময় বিচারের দাবিতে শাহনূর একাধিক পোস্ট করেন।

শাহনূর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মিশা-ডিপজলের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!