ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সরলতার প্রতিমাসহ খালিদের শ্রোতাপ্রিয় যত গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮, ১৯ মার্চ ২০২৪
সরলতার প্রতিমাসহ খালিদের শ্রোতাপ্রিয় যত গান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে তিনি মারা যান।

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা সংগীতশিল্পী খালিদের। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। ছিলেন চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে।

Advertisement

দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রায় প্রতিটি গানই এখন ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে ফ্রিতেই শুনতে পারেন শ্রোতারা। তবে একসময় চাইমের খালিদের গলার সেই সুর শুনতে সিডি প্লেয়ার, ক্যাসেট ইত্যাদি কেনার ধুম লেগে যেত বাঙালি শ্রোতাদের।

সোনালি দিনের এই শিল্পীর হৃদয়ছোঁয়া ১০টি গানের মধ্যে রয়েছে :

১. কোনো কারণেই
২. আবার দেখা হবে
৩. মনে পড়ে না
৪. সরলতার প্রতিমা
৫. কিছু না নিয়ে
৬. যদি হিমালয় হয়ে
৭. হয়নি যাবার বেলা
৮. এই জোছনা ধারায়
৯. কিভাবে আমায় তুমি কাঁদাবে
১০. মেঘলা ভালোবাসা

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!