ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

খালিদের জানাজা গ্রিন রোড জামে মসজিদে অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:২৩, ১৮ মার্চ ২০২৪
খালিদের জানাজা গ্রিন রোড জামে মসজিদে অনুষ্ঠিত
ছবি: কণ্ঠশিল্পী খালিদ

যদি হিমালয় হয়ে দুঃখ আসে, সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে-সহ জনপ্রিয় গানের শিল্পী ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাতে হঠাৎ এই গুণী শিল্পীর না ফেরার দেশে চলে যাওয়ার খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তার প্রথম নামাজে জানাজা সোমবার রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার মরদেহ ধানমন্ডির আল মারকাজুল ইসলামীতে প্রথমে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রিন রোড জামে মসজিদে নেওয়া হয়।

জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই খালিদের দাফন হওয়ার কথা রয়েছে। খালিদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আছে, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই।

Advertisement

তার জন্ম গোপালগঞ্জে ১৯৬৫ সালে। পড়াশোনা করেছেন এস এম মডেল গভ. হাইস্কুলে। ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেওয়ার পর জনপ্রিয়তা পান। একসময় পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এলেও, আর ফেরা হলো না তার।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!